রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

যশোরের শার্শা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) শার্শা থানাধীন পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকা থেকে রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

​গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আলামিন। তিনি পাঁচভূলট (দক্ষিণপাড়া) গ্রামের হযরত আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এসসি নং-২৯৯/২০ মামলার যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামি আলামিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে রোববারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ