বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড আরও ৫ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধ, বিলবোর্ড ৭টায় নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি ব্যাংক ম্যানেজারের ভূমিকা কী? - লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’! রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩
advertisement
আইন-আদালত

শেয়ার কেলেঙ্কারি

সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম।

তিনি বলেন, ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। তদন্তের শেষ ধাপের কাজ চলছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

চার্জশিট দাখিলের পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে দুদক।

সর্বশেষ পাওয়া সংবাদ