সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক
জানা অজানা

প্রথমবার হংকংয়ে মিললো ডাইনোসরের জীবাশ্ম

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে প্রথমবারের মতো পাওয়া গেলো ডাইনোসরের জীবাশ্ম। বুধবার (২৩ অক্টোবর) শহরটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এই প্রাচীন প্রজাতির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হংকং এবং চীনের মূল ভূখণ্ডের বিশেষজ্ঞদের মতে, জীবাশ্মগুলো ক্রেটাসিয়াস যুগের এক বিশাল প্রাচীন ডাইনোসরের, যা ১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করতো। হংকংয়ের ডেভেলপমেন্ট ব্যুরো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

গবেষকরা বলেছেন, আরও বিশ্লেষণ করার পর ডাইনোসরটির সঠিক প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরই মধ্যে শহর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, জীবাশ্মগুলো শুক্রবার থেকে জনসাধারণের জন্য প্রদর্শিত হবে।

এগুলো হংকংয়ের দূরবর্তী উত্তর-পূর্বাঞ্চলের পোর্ট দ্বীপে আবিষ্কৃত হয়। সেখানে চলতি বছরের মার্চ মাসে প্রথমবারের মতো সেডিমেন্টারি শিলায় কিছু মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্মের প্রমাণ মিলেছিল।

উল্লেখ্য, এই ছোট এবং জনবিরল দ্বীপটি হংকংয়ের ১৫০ বর্গকিলোমিটার আয়তনের ইউনেস্কো গ্লোবাল জিওপার্কের অংশ। দ্বীপটি বুধবার থেকে পরবর্তী খননকাজের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: এএফপি

এই সম্পর্কিত আরো

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক