সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার
জানা অজানা

পম্পেই নগরী থেকে ৭৮ খ্রিষ্টাব্দের ২ কঙ্কাল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির প্রাচীন পম্পেই নগরী থেকে খনন কাজ চালিয়ে দুইটি কঙ্কালের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ববিদরা। ৭৮ খ্রিষ্টাব্দের ভূমিকম্পে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। সে সময় ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিনব্যাপী অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিকম্পে পম্পেই নগরী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। মৃত্যু হয় বহু মানুষের।

মনে কর হচ্ছে, কঙ্কালদুইটি ৫৫ বছর বয়সী পুরুষদের। এগুলো কাস্টি আমান্টি বা পবিত্র প্রেমীদের হাউজে একটি প্রাচীরের নীচে পাওয়া গেছে। এলাকাটি আগ্নেয়গিরির উপাদানে ঢেকে যাওয়ার আগে ধসে পড়েছিল।

পম্পেই হচ্ছে নেপলস থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। জায়গাটিতে প্রায় ১৩ হাজার মানুষের বসবাস ছিল। সেখানে একটি অগ্ন্যুৎপাতের শক্তি ছিল কয়েকটি পারমাণবিক বোমার সমান। এতে ওই এলাকা বিধ্বস্ত হয়ে যায়।

পম্পেই প্রত্নতাত্ত্বিক পার্কের পরিচালক গ্যাব্রিয়েল জুচট্রিগেল বলেছেন, আগ্নেয়গিরির ছাই দ্বারা নয় বরং ভবন ধসে মারা যায় তারা। তাদের ভাঙা হাড়ের মধ্যে দেয়ালের টুকরো পাওয়া গেছে।

জার্মান এই প্রত্নতত্ত্ববিদ বলেন, আধুনিক খনন কাজের মাধ্যমে ওই দুর্যোগ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাচ্ছে। কারণ মাত্র দুইদিনের অগ্ন্যুৎপাতের ফলে পুরো শহরটি ধ্বংস হয়েগিয়েছিল।

পম্পেই নগরীতে পানি ও ড্রেনেজের সুব্যবস্থা ছিল। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই পম্পেই নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্রও ছিল এই নগরী।

গত তিনশ’ বছর ধরে পম্পেই নগরীর ভগ্নাবশেষে চলছে খনন ও অনুসন্ধান। হয়তো এখনো অনেক রহস্য লুকিয়ে আছে এই ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নগরীতে।

এই সম্পর্কিত আরো

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার