বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

দিল্লিতে তাপমাত্রা নামলো ১.৪ ডিগ্রি সেলসিয়াসে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে শীতকাল শুরুর পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো। দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, সোমবার ১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শহরটির তাপমাত্রা। সেই সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়ার এমন পরিস্থিতি বিরাজ করবে আরও তিন দিন।

বলা হচ্ছে, চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড দেখলো দিল্লির বাসিন্দারা।

জানা গেছে, আগের দিন রোববার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে তাপমাত্রা নেমে দাঁড়ায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

এর আগে, গত ৮ জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১.৯ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, দিল্লির ওপর দিয়ে নতুন করে শৈত্যপ্রবাহ বইছে। শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশাও পড়ছে। একই অবস্থা বিরাজ করছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু অংশে।

জানা গেছে, হরিয়ানার হিসারে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে পাঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিন পরিস্থিতি একই রকম থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। সূত্র: এনডিটিভি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ