বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

চীনে করোনাভাইরাসে ১ মাসে প্রায় ৬০ হাজার মৃত্যু, গ্রামে ছড়িয়ে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ‘জিরো কোভিড নীতি’ বাতিলের পর গত বছরের ৮ ডিসেম্বর থেকে এ বছরের ১২ জানুয়ারি পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৪ জানুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন প্রথমবারের মতো করোনায় এ প্রাণহানির তথ্য জানায়।

দেশটির স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই বলেন, চীনের হাসপাতালগুলোতে এক মাসের কিছু সময়ের মধ্যে করোনা সংক্রমণজনিত জটিলতায় ৫৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, একই সময়ে করোনায় আক্রান্তের সঙ্গে ক্যানসার বা কার্ডিও ভাসকুলার জাতীয় রোগে আক্রান্ত আরও ৫৪ হাজার ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন তাদের গড় বয়স ৮০.৩ বছর। মৃতদের মধ্যে ৯০ শতাংশের বয়স ৬৫ বছর কিংবা তার বেশি।

এর আগে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১১ জানুয়ারি পর্যন্ত দেশটিতে প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, দেশটির মোট জনসংখ্যার ৬৪ শতাংশ।

এদিকে চীনের এক শীর্ষ মহামারি বিশেষজ্ঞ শঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশটিতে করোনার সর্বোচ্চ সংক্রমণ আরও দুই থেকে তিন মাস পর্যন্ত স্থায়ী হবে। এ সময়ের মধ্যে প্রাণঘাতী এ ভাইরাস শহর থেকে গ্রাম পর্যায়েও ছড়িয়ে পড়বে।

ধারণা করা হচ্ছে, ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া চান্দ্র নববর্ষের ছুটিতে চীনের বিপুলসংখ্যক মানুষ বাড়ি যাওয়া শুরু করবেন। তখন বিস্তৃত গ্রামাঞ্চলেও এ ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়বে।

সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে এ বছরের ৭ ডিসেম্বর করোনাসংক্রান্ত কঠোর বিধি-নিষেধ তুলে নিলেও, এ সময়ের পরে করোনায় আক্রান্ত হয়ে চীনে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সর্বশেষ গত ৩ ডিসেম্বর প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা যাওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বিধি-নিষেধ শিথিল করার পর সংক্রমণ ও মৃত্যু হার হু হু করে বাড়তে শুরু করে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ