বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

সামরিক শক্তিধর দেশের তালিকায় বাংলাদেশ ৪০ তম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে সামরিক শক্তিতে ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪০তম। চলতি বছর (২০২৩) সামরিক শক্তির এ র‍্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)।

গ্লোবাল ফায়ার পাওয়ার মার্কিন গোয়েন্দা দপ্তর সিআইএয়ে প্রতিবেদনের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে। একটি দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ৬০টির বেশি বিষয় বিচার–বিশ্লেষণ করে এ তালিকা তৈরি করা হয়েছে।

জিএফপি ইনডেক্স অনুযায়ী, সামরিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। শক্তিমত্তার সূচকে বাংলাদেশের স্কোর ০.৫৮৭১। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত, পাকিস্তান ও মিয়ানমার। পিছিয়ে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।

সামরিক শক্তিমত্তা সূচকের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্কোর ০.০৭১২।

তালিকায় শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে— যথাক্রমে রাশিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জাপান, ফ্রান্স ও ইতালি। তালিকায় তলানিতে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। শক্তিমত্তার সূচকে দেশটির স্কোর ৬ দশমিক ২০১৭।

সর্বশেষ পাওয়া সংবাদ