সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
আন্তর্জাতিক

বাগদাদে সামরিক বিমানবন্দরে ড্রোন-রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে সামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। এসব হামলায় একটি সংরক্ষণাগারে আগুন লাগার খবর পাওয়া গেছে। 
 
শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।
 
প্রতিবেদনে বলা হয়, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে নিরাপত্তা সূত্রের দাবি, ড্রোনটি বিমানবন্দরের সামরিক অংশে পড়ে এবং এতে একটি গুদামঘরে আগুন ধরে যায়।
 
ড্রোনটি পড়ার প্রায় এক ঘণ্টা আগে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছিল, বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের লজিস্টিক সহায়তা কেন্দ্রে রকেট হামলা চালানো হয়েছে।
 
কর্তৃপক্ষের তথ্যমতে, বাগদাদের পশ্চিমে আবু গারিব এলাকা থেকে একটি যানবাহন ব্যবহার করে রকেটগুলো ছোড়া হয়। রকেটগুলো একটি খোলা জায়গায় গিয়ে পড়ে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
ইরাকি কর্মকর্তারা আরও জানান, হামলায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটির ভেতরে আরও কয়েকটি রকেট পাওয়া গেছে, যেগুলো নিক্ষেপের জন্য প্রস্তুত ছিল। ঘটনার পরপরই এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
 
গত কয়েক দিনে বাগদাদ বিমানবন্দর এলাকা বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে গত তিন দিনে একাধিক ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।
 
অন্যদিকে পৃথক এক ঘটনায় ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় তেল ও জ্বালানি খাতে কাজ করা একটি মার্কিন কোম্পানির স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরাকের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর ওই স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী