সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
আন্তর্জাতিক

আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শ্রদ্ধানুষ্ঠান স্থগিত

ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধানুষ্ঠান ‘অভূতপূর্ব জনসমাগমের সম্ভাবনা’র কারণে স্থগিত করা হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।  তিন দিনব্যাপী এই অনুষ্ঠান বুধবার (৪ মার্চ) থেকেই শুরু হওয়ার কথা ছিল।
 
রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, ‘শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’
 
৮৬ বছর বয়সী খামেনি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় নিহত হন বুধবার সকালে কর্তৃপক্ষ জানিয়েছিল, সন্ধ্যায় তেহরানে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিজ শহর পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে।
 
গত শনিবার থেকে তেহরানে টানা হামলা চলছে, যেখানে ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক ও সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ স্থগিতের সিদ্ধান্তকে সরাসরি নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত করেনি।
 
অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘লাখো মানুষের সম্ভাব্য অংশগ্রহণ এবং এমন জনসমাগমের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনীয়তার কারণেই’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী