সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
আন্তর্জাতিক

মার্কিন ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ল

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) মার্চের ১ তারিখ থেকে প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়ানোর বিষয়ে নতুন নিয়ম কার্যকর করেছে। এই নিয়মে এইচ-১বি ভিসা থেকে শুরু করে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড পেতে বাড়তি টাকা গুণতে হবে আবেদনকারীদের।
 
ইউএসসিআইএসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ভিসা প্রক্রিয়ায় চলমান দীর্ঘ জট কমিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
ইউএসসিআইএসের তথ্য অনুযায়ী, বর্ধিত ফিসহ পাওয়া ভিসা আবেদনগুলোই অগ্রাধিকারভিত্তিক প্রসেসিংয়ের আওতায় আসবে। নাহলে সেগুলো সরাসরি ফেরত পাঠাবে কর্তৃপক্ষ। 
 
এইচ-১বি, কর্মসংস্থান ভিত্তিক গ্রিনকার্ড, এল-১ ভিসার প্রিমিয়াম ফি ২৮০৫ ডলার থেকে বেড়ে ২৯৬৫ ডলার হয়েছে। পারিবারিক কোটায় গ্রিনকার্ডের আবেদনের ফি বাড়ানো হয়নি।
 
মৌসুমী ও ধর্মীয় কর্মী এইচ-২বি ও আর-১ শ্রেণির কর্মীদের জন্য ফি ১৬৮৫ ডলার থেকে বাড়িয়ে ১৭৮০ ডলার করা হয়েছে।
 
শিক্ষার্থীর ওয়ার্ক পারমিট ওপিটি ও এসটিইএম-ওপিটি অনুমোদনের জন্য প্রিমিয়াম ফি এখনও ১৭৮০ ডলার রাখা হয়েছে। এছাড়া এফ, জে এবং এম ক্যাটাগরির শিক্ষার্থীদের স্ট‍্যাটাস পরিবর্তনের ফি বেড়ে হয়েছে ২০৭৫ ডলার।
 
ও-১, পি, কিউ, ই এবং টিএন (আই-১২৯) ওয়ার্কভিসা প্রসেসিংয়ের ফিও ২৮০৫ ডলার থেকে ২৯৬৫ ডলারে বৃদ্ধি করা হয়েছে।
 
ইউএসসিআইএসের ওয়েবসাইটে এক সতর্কবার্তায় বলা হয়েছে, মার্চের ১ তারিখে ডাকযোগে পাঠানো আবেদনে যদি পুরোনো ফি সংযুক্ত করা হয়, তবে সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে। ফলে আবেদনকারীর সময় নষ্ট হতে পারে।

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী