মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
শিরোনাম
সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: - জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা শিশুটির মৃত্যু দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি
আন্তর্জাতিক

এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ এক মাসের বেশি সময় ধরে চলতে পারে। মঙ্গলবার এই সংঘাত আরও বিস্তৃত হয়। 
 
ইসরাইল লেবাননে ব্যাপক বোমাবর্ষণ চালায় এবং তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
সৌদি প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। এতে ধোঁয়া উড়তে দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
 
এর আগে যুক্তরাষ্ট্র মিসর থেকে পূর্ব দিকের সব মধ্যপ্রাচ্যের দেশ থেকে নিজেদের নাগরিকদের সরে যেতে আহ্বান জানায়।
 
ইরানের রাজধানী তেহরান শহরে বড় ধরনের শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। বিস্ফোরণের ফলে ওই সাংবাদিকের আবাসিক ভবনের জানালা কেঁপে ওঠে। 
 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে, তারা ইরানের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
 
১৯৭৯ সাল থেকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে শাসিত ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান নিয়ে আসছে।
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ, যা গত শনিবার এক হামলায় শুরু হয়েছে এবং এতে ইরানের সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। 
 
তিনি বলেন, শুরুতে আমরা চার থেকে পাঁচ সপ্তাহের হিসাব করেছিলাম। কিন্তু এটি এক মাসের বেশি সময়ও চলতে পারে। 
 
তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দীর্ঘ সময় যুদ্ধ চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
 
ট্রাম্প প্রথমবারের মতো যুদ্ধের স্পষ্ট লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যা করতে চাইছে তা হলো— ইরানের ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী এবং পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং অঞ্চলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলির প্রতি এর সমর্থন বন্ধ করা। 
 
তবে এই লক্ষ্যগুলোর মধ্যে ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করা অন্তর্ভুক্ত ছিল না। যদিও শনিবার ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকার উৎখাত করার জন্য জেগে ওঠার আহ্বান জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি

বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প

জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা শিশুটির মৃত্যু

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি