মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আন্তর্জাতিক

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এক সপ্তাহ ধরে চলা ভারী বন্যার পর শনিবার উদ্ধারকারীরা এক ডজনেরও বেশি লোককে খুঁজে বের করার জন্য চেষ্টা চালাচ্ছেন। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

অক্টোবরের শেষ দিক থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টি হচ্ছে । এই দুর্যোগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রসহ অনেক ঐতিহাসিক স্থান বন্যার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সপ্তাহে উপকূলীয় নাহা ট্রাং শহরের পুরো এলাকা প্লাবিত হয়েছে। দা লাট পর্যটন কেন্দ্রের আশেপাশের উচ্চভূমিতে মারাত্মক ভূমিধস হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, রোববার থেকে ছয়টি প্রদেশে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে এবং আরও ১৩ জনের সন্ধান অব্যাহত রয়েছে। পাহাড়ি ডাক লাক প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে দুই ডজনেরও বেশি লোক মারা গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বন্যার পানি কমে যাওয়ার পর উদ্ধারকারীরা গাছ ও বাড়ির ছাদ থেকে লোকজনকে উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন।

পরিবেশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার একাধিক মহাসড়ক চলাচলের অনুপযোগী রয়েছে এবং ৩ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুসারে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছে এবং জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে দেশটিতে ২ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাত হয়। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন ও বিধ্বংসী হচ্ছে। সূত্র-এএফপি।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার