মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
আন্তর্জাতিক

সামরিক উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের ভারতে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এটি ট্রাম্প প্রশাসনের সামরিক উড়োজাহাজের মাধ্যমে অভিবাসী ফেরত পাঠানোর সবচেয়ে দূরবর্তী গন্তব্য। খবর রয়টার্সের।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে সামরিক বাহিনীর ভূমিকা বাড়াচ্ছেন। এর অংশ হিসেবে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন, সামরিক উড়োজাহাজে অভিবাসীদের বহিষ্কার ও সামরিক ঘাঁটিতে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন বলে অনুমান করা হয়। এর মধ্যে ভারতীয়রাও অন্তর্ভুক্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানান, একটি সি-১৭ সামরিক উড়োজাহাজ অবৈধ অভিবাসীদের নিয়ে ভারতে রওনা দিয়েছে। তবে বিমানটি ২৪ ঘণ্টার আগে ভারতে পৌঁছাবে না বলে তিনি জানান।

পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে আটক পাঁচ হাজার অভিবাসীকে বহিষ্কারের জন্য সামরিক উড়োজাহাজ সরবরাহ করা হয়েছে।

এ পর্যন্ত গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে সামরিক উড়োজাহাজে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।

সামরিক উড়োজাহাজে অভিবাসীদের ফেরত পাঠানো অত্যন্ত ব্যয়বহুল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় পাঠানো একটি সামরিক উড়োজাহাজে প্রতিজন অভিবাসীর বহিষ্কারে অন্তত চার হাজার ৬৭৫ ডলার ব্যয় হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ