সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
সাতক্ষীরার ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ২০ লাখ ডলার মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অডিসি ঘিরে অনলাইন প্রতারণার ফাঁদ, সতর্ক করল ক্যাসপারস্কি তিন গ্রামকে 'এসডিজি ভিলেজ' হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ ,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-বিমান সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, সিবিএস নিউজ, স্কাই নিউজ ও ইকোনোমিক টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনো চলছে। এতে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে স্থানীয় সময় বুধবার রাত ১০টার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা) দিকে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়।

এদিকে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের কারণে রোনাল্ড রিগান ন্যাশনাল বিমানবন্দরে সমস্ত ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বারডিয়ার সিআরজে৭০০ জেটের সঙ্গে সিকোরস্কাই এইচ-৬০ হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। ইতোমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে, সংঘর্ষের কারণে পটোম্যাক নদীতে একটি বিমান পড়েছে। ঘটনাস্থলে ফায়ারবোট পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পটোম্যাক নদীর উপরে মাঝ আকাশে বিমান-হেলিকপ্টারের সংঘর্ষ।

এদিকে বিধ্বস্ত হওয়া বিমানে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, আমেরিকান এয়ারলাইন্সের যে বিমানটি ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়েছে তাতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য রয়েছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ