বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
আন্তর্জাতিক

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কর্ণাটকের রামমূর্তির কালকেরে লেকের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নিহত তরুণীকে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে হত্যা করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন ওই তরুণী। ২৪ জানুয়ারি সকালে স্থানীয়রা নির্জন এলাকায় তাঁর মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়।

নির্যাতিতা একজন বিবিএমপি (বেঙ্গালুরু পৈারসভা) সাফাই কর্মীর স্ত্রী ছিলেন। স্বামী ও তিন সন্তানের সাথে শহরেই থাকতেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘নিহত মহিলা বাংলাদেশি নাগরিক। তিনি ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন। তাঁর স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করেছেন। ২৩ জানুয়ারি ওই মহিলা তাঁর সহকর্মীকে বলেছিলেন যে তাঁর কিছু ব্যক্তিগত কাজ রয়েছে এবং তাই কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হতে পারে। তাই তরুণীর সহকর্মীকে তাঁকে ছাড়াই চলে যেতে বলেছিলেন। কিন্তু এরপর অনেক রাত পর্যন্ত তরুণী বাড়ি না ফেরায় সেই রাতেই রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্বামী।’

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁর দেহ পাওয়া যায়। দেখা যায়, পাথরের আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। বাকবিতণ্ডার জেরে খুন হয়ে থাকতে পারে। আমরা ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ (ধর্ষণ) এবং ১০৩ (হত্যা) ধারায় একটি মামলা দায়ের করেছি। নির্যাতিতা মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। আমরা সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছি।

সর্বশেষ পাওয়া সংবাদ