বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

ফিলিস্তিনে আল জাজিরার সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশনের সম্প্রচারসহ অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাজিরায় ‘উসকানিমূলক উপাদান’ প্রচারের কথা উল্লেখ করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ওয়াফা বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, অভ্যন্তরীণ এবং যোগাযোগমন্ত্রীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে, চ্যানেলটিতে সম্প্রচারিত উপাদান ‘প্রতারণামূলক’ এবং ‘বিরোধ সৃষ্টিকারী’ ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি ওয়াফা।

আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অস্থায়ী। কিন্তু কতদিন তা বহাল থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

এর আগে, গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতের খবর কভারেজ নিয়ে জন্য আল জাজিরার সমালোচনা করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং তাদের সাংবাদিকদের পশ্চিম তীর থেকে ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা।

যদিও হামাস পরিচালিত গাজায় আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে মনে করা হচ্ছে। কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স।

সর্বশেষ পাওয়া সংবাদ