বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, ১৯ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি শনিবার (২৮ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে।

চলতি সপ্তাহে আফগানিস্তানের মূলভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের সীমান্তজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ এখনও চলছে।

আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে। প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে, ডান্ড-ই-পাটান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায় পাক বাহিনী। ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী। এছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছেন। পাকিস্তানের হামলার নিন্দা জানায় তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলাকে ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ অভিহিত করে এর কড়া জবাব দেয়ার প্রত্যয় ব্যক্ত করে কাবুল।

সর্বশেষ পাওয়া সংবাদ