বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭৫ জনই নিহত হয়েছেন উত্তর গাজার দুটি বাড়িতে বিমান হামলার ঘটনায়।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ এলাকায় ক্ষুধার পাশাপাশি দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চতুর্থ দিনে প্রবেশে করেছে। তাছাড়া দুই পক্ষের মধ্যে হওয়া এই চুক্তিকে সফলতা হিসেবে দেখছেন বর্তমান হিজবুল্লাহ প্রধান।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় মোট ৪৪ হাজার ৩৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

লেবাননে মারা গেছেন ৩ হাজার ৯৬১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।

অন্যদিকে ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে তখন এমন সংবাদ সামনে আসে। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ