বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

উগান্ডায় ভূমিধসে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্বদিকের একটি গ্রামে ভূমিধস আঘাত হেনেছে। তবে প্রাকৃতিক এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।

বুলামবুলি জেলার কমিশনার ফাহিরা মালানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মুসুগু গ্রামে ভূমিধসের ঘটনায় আমরা ৩০ জনকে হারিয়েছি। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত এক শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ভূমিধসের কারণে অনেকেই নিখোঁজ রয়েছেন এবং বেশ কয়েকজন হয়তো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।

উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রায় ২০টির মতো বাড়ি-ঘর ভেসে গেছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে, প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ