বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলে ৩৪০ মিসাইল-ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে ৩৪০ টি ড্রোন ও মিসাইল ছুড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী, তেল আবিবে হিজবুল্লাহ ৩৪০টি ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এতে ১১ জন আহত হয়েছে। এছাড়া বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। খবর আল জাজিরার।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। ফলে জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল যে, তারা দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটিতে আক্রমণ শুরু করেছে। তেল আবিবের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিবসহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। তেল আবিবের নিকটবর্তী পেতাহ টিকভা এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বেশ কিছু গাড়ি পুড়ে গেছে। এছাড়া নিকটবর্তী রিনাট্যাতেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে রোববার (২৪ নভেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে নিহত হয়েছে আরও কমপক্ষে ১৪ জন।

সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে পাঁচটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ইসরায়েলের ড্যান, শ্যারোন এবং মেনাশে অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। তবে এসব প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়।

গাজায় সংঘাত শুরুর পর থেকে লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৭৫৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ হাজার ৬২৬ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ