সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে একটি বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) দেশটির অ্যালাগোস রাজ্যের দুর্গম একটি পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এএফপির।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। উনিয়াও দোস পালমারেস শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে অ্যালাগোস রাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারেও তৎপর ছিল ‍পুলিশ ও উদ্ধারকর্মীরা। রাজ্য সরকার জানিয়েছে, ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়েছিল বাসটি।

এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা জানিয়েছেন, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সেবা দেবে কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। ভয়াবহ এই দুর্ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন অ্যালাগোস রাজ্যের গভর্নর পাওলো দান্তাস।

দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৪০ জন আরোহী ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ