মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী
আন্তর্জাতিক

ভার্জিনিয়ার ফোবানা থেকে সংগৃহীত অর্থ যাবে বানভাসিদের কাছে

ইমা এলিস, নিউ ইয়র্ক: উত্তর আমেরিকায় প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফোবানা সম্মেলন থেকে সংগৃহীত অর্থ পাঠানো হবে বাংলাদেশের বন্যা কবলিত এলাকায়। ইতোমধ্যে ৩৮তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা একটি বিশেষ তহবিল গঠন করেছেন। সেখানে বেশ সাড়াও পেয়েছেন বলে জানিয়েছেন ৩৮তম ফোবানা সম্মেলনের চেয়ারপারসন এটর্নি মোহাম্মদ আলমগীর ও এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর।

তারা উল্লেখ করেন, নির্বাহী কমিটির কর্তৃক সংগৃহীত অর্থের সঙ্গে যোগ করা হবে ৩৮তম ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। তারা প্রতিজনের প্রবেশ মুল্য থেকে ১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২০ টাকা) হারে বন্যার্তদের জন্য সাহায্যের ব্যবস্থা করবেন বলে জানা গেছে। এছাড়াও তাৎক্ষণিক সাহায্যের জন্য প্রবেশদ্বারে ও মঞ্চের পাশেও সাহায্যের জন্য বাক্স রাখা হবে। যারা সাহায্য প্রদানে ইচ্ছুক তারা সরাসরি উক্ত বাক্সে অর্থ প্রদান করে সাহায্য করতে পারবেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ৩৮তম ফোবানা সম্মেলনের আহবায়ক রোকসানা পারভীন, সদস্য সচিব আবু রুমি ও প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু।

তারা জানান, দেশের যে কোন দুর্যোগ মোকাবিলা করতে আমরা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এবারও এর ব্যতিক্রম হবে না বলে তারা আশা প্রকাশ করেন।

আগামী ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ভার্জিনিয়া আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টে অনুষ্ঠিতব্য ৩৮তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণকারী কলা-কুশলীদের অনেকেই ইতোমধ্যে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায় এসে পৌঁছেছেন। কলা-কুশলীদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে অতীতের সকল রেকর্ড ভাঙতে সক্ষম হবেন বলে আশা করছেন ফোবানার কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরো

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী