মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী
আন্তর্জাতিক

ড. ইউনূসকে ইউএনডিপির অভিনন্দন


কর্পোরট সংবাদ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে চিঠি দিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। গত শুক্রবার (১৬ আগস্ট) দেয়া ওই চিঠিতে ইউএনডিপি’র প্রশাসক আচিম স্টেইনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় ইউএনডিপির পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

চিঠিতে তিনি আরো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ অগ্রাধিকার কাজগুলো বাস্তবায়নে ইউএনডিপির অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। দেশের এই সংকটময় মুহূর্তে প্রশাসনের সবপর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ইউএনডিপির বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন।

আচিম স্টেইনার বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের জন্য আরো অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যত তৈরিতে আপনিসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সর্বাত্মক সাফল্য কামনা করছি। স্টেফান লিলারের নেতৃত্বে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি যেকোনো সহায়তায় পাশে থাকবে বলে আচিম স্টেইনার উল্লেখ করেন।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পদত্যাগের পর ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চারদিন পর গত ৮ আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

এই সম্পর্কিত আরো

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী