মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্তে ৬২ আরোহীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের সাও পাওলো রাজ্যে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৬২ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় সনাক্তে কাজ করছে উদ্ধারকর্মীরা। ইতিমধ্যে দুজন নিহতের পরিচয় শনাক্ত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রাজিলের সাও পাওলো রাজ্যের ভিনেদো শহরে ভোপাস এয়ারলাইন্সের এটিআর ৭২-৫০০ মডেলের দুই ইঞ্জিনের একটি বিমান বিধস্ত হয়। এতে বিমানটির সব যাত্রী নিহত হোন। বিমানটিতে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। দুই ইঞ্জিনের বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল ভোপাস এয়ারলাইন্স।

সাও পাওলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তারা মরদেহগুলো উদ্ধার করেছে। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ২৮ জন নারী। তাদের ময়না তদন্তের জন্য পুলিশ এসব লাশ মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পরই এসব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানে থাকা ক্যাপ্টেন এবং ফাস্ট অফিসারের মরদেহ সনাক্ত হয়েছে। এছাড়া বাকি মরদেহ শনাক্তের জন্য তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা হোটেলে থাকবেন। ইতোমধ্যে ৩৮টি পরিবার এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আকাশে কয়েকবার ঘুরছিল। পরে এটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলেও বাসিন্দারের কেউ মারা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটি বিধ্বস্তের কারণে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা