বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
আন্তর্জাতিক

ভয়াবহ বন্যায় উত্তর কোরিয়াকে মানবিক সহায়তার প্রস্তাব রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয়াবহ বন্যায় অবর্ণনীয় ক্ষয় ক্ষতির কারণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি সমবেদনা জানিয়েছেন। শনিবার ক্রেমলিন এ কথা জানিয়েছে।

কিমকে এক টেলিগ্রাম বার্তায় পুতিন বলেছেন, বন্যা ও ঝড়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমি সমবেদনা ও সমর্থন জানাচ্ছি।

পুতিন আরো বলেছেন, আপনি সবসময় আমাদের সহায়তার ওপর নির্ভর করতে পারেন। এর জবাবে রোববার উত্তর কোরিয়া বলেছে, ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া অবিলম্বে মানবিক সহায়তা দেয়ারও প্রস্তাব করেছে।

এ প্রেক্ষিতে কিম জং উন বলেছেন, একজন প্রকৃত বন্ধুর প্রতি তিনি বিশেষ গভীর আবেগ অনুভব করছেন। চলতি সপ্তাহে পিয়ংইয়ং জানিয়েছে, চীনের কাছে দেশটির উত্তরাঞ্চলে ২৭ জুলাই রেকর্ড প্রবল বর্ষণে অনির্দিষ্টসংখ্যক লোক মারা গেছে, বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর ও ফসলি জমি।

এদিকে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে দেশটির সংবাদ মাধ্যম থেকে বলা হয়েছে, বন্যায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা ১৫শ ছাড়িয়ে গেছে।

কিম এ খবর প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের অসম্মানিত করতেই দক্ষিণ কোরিয়া এসব প্রচারণা চালাচ্ছে।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা