বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
আন্তর্জাতিক

কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৮

কর্পোরট সংবাদ ডেস্ক: ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩০৮ জনে। এ ঘটনায় এখনো তিন শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

গত মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে রাজ্যের ওয়েনাড জেলার পাহাড়ি এলাকায় কয়েক দফা ভূমিধসের ঘটনা ঘটে। মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় অন্তত তিন দফা ভূমিধস হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। সবশেষ ৩০৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তিনি বলেন, বেশ কয়েকটি এলাকায় এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভূমিধসের ঘটনায় এখনো ৩০০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কেরালার এডিজিপি (আইন ও শৃঙ্খলা) অজিত কুমার। তবে বিস্তারিত তথ্য সংগ্রহ করার পরেই চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।

প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), কেরালার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড। প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা