বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার বোর্নো রাজ্যের একটি চায়ের দোকানে বোমা বিস্ফোরণে ১৯ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার বোর্নো রাজ্যে নিরাপত্তা ও সরকারি কর্মকর্তারা। খবর ভয়েস অব আমেরিকার।

নিরাপত্তা ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কাউরি গ্রামে স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলেন, বোমাটি মাটিতে পোঁতা ছিল এবং এটি কোনো আত্মঘাতী হামলা নয়। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

বোর্নো রাজ্যের গোজা এলাকায় সন্দেহভাজন নারী আত্মঘাতী বোমা হামলাকারীদের ধারাবাহিক হামলায় ৩২ জন নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর এই বোমা হামলার ঘটনা ঘটল। নিরাপত্তা কর্মকর্তারা জানান, গোজায় বিবাহ, হাসপাতাল এবং সমাধিস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

নাইজেরিয়ার সামরিক বাহিনী জঙ্গিদের সক্ষমতা হ্রাস করেছে, তবু তারা এখনো বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা লক্ষ্যবস্তুতে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা