বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে দুগ্ধবাহী এক ট্যাঙ্কারের সাথে একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৯ জন। বুধবার (১০ জুলাই) ভোরে লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ প্রধানের কার্যালয় থেকে জুলফিকার আলী এএফপিকে বলেন, ‘বাসটি পেছন থেকে ট্যাঙ্কারকে ধাক্কা দেয়, এতে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হয়।’

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনাকে ‘হৃদয় বিদারক’ বলে অভিহিত করেছেন।

সম্প্রচার কেন্দ্র এনডিটিভি পরিবেশিত খবরে বলা হয়, বাসটি ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য থেকে রাজধানী নয়াদিল্লির দিকে যাচ্ছিল।

দুর্বল ব্যবস্থাপনা এবং আইন মেনে গাড়ি না চালানোয় ভারতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৬৮,০০০ জন নিহত হয়েছে।

গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ২১ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা