শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
advertisement
আন্তর্জাতিক

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন। মিলানের সান রাফায়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৬ বছর বয়সী সিলভিও বারলুসকোনি। খবর বিবিসির।

এর আগে গত এপ্রিলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। তার আগে তিনি লিউকেমিয়ায় ভুগছিলেন। ইতালির বৃহত্তম মিডিয়া টাইকুন ছিলেন সিলভিও বারলুসকোনি। পরবর্তীতে তিনি দেশটির রাজনীতিতে যোগ দেন।

১৯৯৪ সালে তিনি প্রথম ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশের চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি। দীর্ঘদিন দায়িত্ব থাকায় ইতালির প্রভাবশালী রাজনীতিতে পরিণত হয়েছিলেন সিলভিও বারলুসকোনি।

কেন্দ্রীয়-ডানপন্থি ফরচা ইতালিয়া পার্টির নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ক্ষমতাসীন ডানপন্থি জোটের অংশ এখন ফরচা ইতালিয়া পার্টি। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগ উঠলে খুব দ্রুত তিনি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হন।

এদিকে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেতো বলেন, সিলভিও বেরলুসকোনির মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি তৈরি হয়েছে। তিনি বলেন, একটি যুগের অবসান ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রীর প্রতি তিনি ভালোবাসা জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ