বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
অর্থ-বাণিজ্য

প্রবাসীদের সঞ্চয় বাড়াতে ৬টি নতুন ‘এনআরসিটি’ হিসাব চালু করল এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংক পিএলসি প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বাড়াতে ৬ ধরনের বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তরযোগ্য হিসাব ‘নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ (এনআরসিটিএ) চালু করেছে। বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে নতুন হিসাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।


নতুন ৬টি হিসাবের মধ্যে সাধারণ ব্যাংকিংয়ের প্রবাসী গ্রাহকদের জন্য এনআরসিটিএ সেভার, এনআরসিটিএ বিজ ও এনআরসিটিএ এফডিআর। শরীয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিংয়ের গ্রাহকদের জন্য এনআরবিসি মুদারাবা সেভিংস এনআরসিটি অ্যাকাউন্ট, এনআরবিসি মুদারাবা এমটিডিআর এনআরসিটি অ্যাকাউন্ট এবং এনআরবিসি আল-ওয়াদিয়াহ এনআরসিটি অ্যাকাউন্ট।


নতুন হিসাব উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র, প্রধান মানব সম্পদ কর্মকর্তা ফয়সল আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিববুল আলম, ইসলামী ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানা, আইসিটি অপারেশন বিভাগের প্রধান মো. রাজিদুল ইসলাম, ট্রেজারি বিভাগের প্রধান কাজী জুনায়েদ জামান ও এসএমই-এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূইয়া উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, প্রবাসী বাংলাদেশিদের দেশের আর্থিক ব্যবস্থার সঙ্গে নিরাপদ ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি করবে এনআরসিটি অ্যাকাউন্ট। এনআরবিসি ব্যাংকের নতুন ৬টি এনআরসিটি অ্যাকাউন্ট চালুর ফলে প্রবাসী বাংলাদেশিরা বিদেশে অর্জিত অর্থ দেশে সঞ্চয় ও বিনিয়োগের আরও বিস্তৃত সুযোগ পাবেন। এছাড়া শরিয়াহসম্মত উপায়ে মুনাফা অর্জনের পাশাপাশি মূলধন ও মুনাফাসহ অর্থ বিদেশে পুনঃপ্রেরণ এবং ডিজিটাল মাধ্যমে হিসাব পরিচালনার সুবিধা পাবেন প্রবাসীরা।


এনআরবিসি ব্যাংকের অনুমোদিত ডিলার শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে প্রবাসীরা চলতি, সঞ্চয়ী ও মেয়াদী আমানত হিসাব পরিচালনা করতে পারবেন। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আকর্ষণীয় মুনাফা অর্জন, যেকোনো সময় মুনাফাসহ পুরো অর্থ ফেরত নেওয়া, আকর্ষণীয় মুনাফা, মাসিক ভিত্তিতে মুনাফা অর্জন ইত্যাদি সুবিধা পাবেন প্রবাসীরা। এনআরসিটি অ্যাকাউন্ট খোলা ও পরিচালনার সুবিধা বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, প্রবাসীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ