শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
advertisement
আন্তর্জাতিক

ক্যাপিটল হিলের ৩০ মাইল দূরে বন্দুক হামলায় ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় রোববার মেরিল্যান্ডের অ্যানাপোলিসে একটি বাসভবনে বন্দুক হামলা চালানো হয়।

অ্যানাপোলিস এলাকা ক্যাপিটল হিল থেকে ৩০ মাইল দূরে অবস্থিত। অ্যানাপোলিসের পুলিশ প্রধান এড জ্যাকসন জানিয়েছেন, এই ঘটনার পর সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে জানানো হয় যে, কমপক্ষে একজন নিহত হয়েছে। এরপর পুলিশ জানায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। তবে গোলাগুলির ঘটনায় আহতদের বর্তমান অবস্থা কেমন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। আহতদের মধ্যে একজন বর্তমানে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

অ্যানাপোলিশ পুলিশ জানিয়েছে, হামলার স্থান এখন আর জনসাধারণের জন্য হুমকিতে নেই। হামলার ঘটনার পরপরই সেখানে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আসতে দেখা যায়।

মাত্র একদিন আগেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়। মিশন ডিস্ট্রিক্টের আশেপাশে স্থানীয় সময় শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়। সে সময় পুলিশ জানায়, সম্ভবত এই হামলা পরিকল্পিত এবং বিচ্ছিন্ন একটি ঘটনা।

এর আগে মঙ্গলবার সকালে একটি হাই স্কুলের থিয়েটারে হামলার ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়। এছাড়া আহত হয় আরও ৫ জন। হামলার পর পরই সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে জানানো হয় যে, এদের মধ্যে একজন ওই হামলার সঙ্গে যুক্ত নন।

ভার্জিনিয়ার রিচমন্ডে এক ব্যক্তি চারটি হ্যান্ডগান নিয়ে হামলা চালায়। সে সময় তিনি ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এই হামলার ঘটনায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়। ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ক্যাম্পাসের একটি থিয়েটারে স্নাতক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় সেখানে হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা অনেক বেড়ে গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ