শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
আন্তর্জাতিক

কাজাখস্তানে দাবানলে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বনভূমিতে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছরের মধ্যে দাবানলে একসঙ্গে এত বেশি মানুষের মৃত্যু দেখল মধ্য এশিয়ার দেশটি। খবর আল জাজিরার।

দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইতোমধ্যেই ৩১৬ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে উচ্চ তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তনের প্রতিক্রিয়া থাকার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বাড়ি-ঘরগুলো নিরাপদ আছে বলে জানানো হয়।

এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে এক ঘোষণায় জানানো হয় যে, সেখানে বেশ কয়েকজন উদ্ধারকারী সদস্য আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রায় ৬০ হাজার হেক্টর (১ লাখ ৪৮ হাজার একর) জমিতে আগুন ছড়িয়ে পড়েছে।

এদিকে শনিবার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইউরি ইলিনকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত টোকায়েভ। প্রতিরক্ষা এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক হাজারের বেশি সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বজ্রপাতের কারণে বিশাল এলাকায় দাবানল শুরু হয়। সাবেক সোভিয়েতভুক্ত দেশটির দাবানল পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এদিকে দেশটিতে দাবানল ও মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সর্বশেষ পাওয়া সংবাদ