শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে ৪ শিশু জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আমাজন জঙ্গলে বিমান বিধ্বস্তের ৪০ দিন পর চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট।

উদ্ধার করা শিশুদের বয়স যথাক্রমে ১৩ বছর, নয় বছর, চার বছর ও ১২ মাস। পহেলা গত মে মাসের ১ তারিখ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজে শিশুদের মা, একজন পাইলট ও কো-পাইলট ছিলেন। তবে তারা মারা গেছেন। বিধ্বস্তের পর শিশুদের মা এবং বিমানে থাকা অন্যান্য প্রাপ্তবয়স্করা মারা যান।

image-14

কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, কয়েক সপ্তাহ খোঁজাখুঁজির পর শিশুদের খুঁজে পাওয়া “পুরো দেশের জন্য আনন্দ”।

তিনি এটিকে একটি “মিরাক্যাল ডে” বলে অভিহিত করেছেন, যোগ করেছেন: “তারা একা ছিল, তারা নিজেরাই সম্পূর্ণ বেঁচে থাকার একটি উদাহরণ অর্জন করেছে যা ইতিহাসে থাকবে।

তিনি বলেন “এই শিশুরা আজ শান্তির সন্তান এবং কলম্বিয়ার সন্তান।”

দুর্ঘটনার পর ব্যাপক তল্লাসি শুরু হলে, এক পর্যায়ে উদ্ধারকারীরা একটি শিশুর পানীয়ের বোতল, এক জোড়া কাঁচি, একটি চুলের বাঁধন এবং একটি অস্থায়ী আশ্রয় সহ শিশুদের রেখে যাওয়া জিনিসগুলি উদ্ধার করে৷

ছোট পায়ের ছাপও আবিষ্কৃত হয়েছিল, যা থেকে ধারণা করা হচ্ছিলো যে তারা দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল।

দুর্ঘটনার পর ১৭ মে কলম্বিয়ার প্রেসিডেন্ট তার অ্যাকাউন্টে প্রকাশিত একটি টুইট ঘোষণা করেছিলেন যে ওই শিশুদের খুঁজে পাওয়া গেছে। তবে তখন সেটি সত্য ছিলো না। যেকারণে তিনি পরের দিন টুইটটি মুছে দেন। তবে এবারে দুর্ঘটনার ৪০ দিন পর শেষ পর্যন্ত সত্যি সত্যিই জীবিত উদ্ধার করা হল চার শিশুকে।

গত ১ মে ছোট আকারের একটি বিমান আমাজন জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তি নিহত হন। বিমানে থাকা কয়েক শিশুর খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১০০ সেনাকে মোতায়েন করা হয়। সূত্র: বিবিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ