শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
আন্তর্জাতিক

নিউ ইয়র্কে গাড়ির ধাক্কায় পথচারির মৃত্যুতে বাংলাদেশি গ্রেপ্তার

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের গাড়ির ধাক্কায় মিশরীয় পথচারির মৃত্যু ঘটেছে। পুলিশ গাড়ি চালক যুবক মাহবুব আলীকে (২৬) গ্রেফতার করে। পরে গত মঙ্গলবার (৬ জুন) ম্যানহাটনের একটি আদালত সোপর্দ করলে আদালত তাকে ৩ কোটি ২১ লাখ টাকায় (তিন লাখ ডলার) জামিন মঞ্জুর করেন।

মদ্যপ অবস্থায় মাহবুব দ্রুত বেগে ম্যানহাটনের ব্যস্ততম রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ অভিযোগ করেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

পুলিশ অভিযোগে জানা যায়, দুর্ঘটনার দিন রোববার দুপুর থেকেই মধ্যপান করছিলেন। ৪ জুন রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাতাল মাহবুব আলী ম্যানহাটনের সড়কপথে দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন। থার্ড এভিন্যু আর ২১ স্ট্রিটের মোড়ে তার গাড়ির ধাক্কায় আব্দুল হেকিম এসিয়ক (২২) নামের এক পথচারীর মৃত্যু হয়। মাহবুবের গাড়িতে বসা ২৫ বছর বয়সের একজন নারী যাত্রীসহ মোট চার জন আহত হয়েছেন।

জানা গেছে, নিহত পথচারি আব্দুল হাকিম সদ্য মিশর থাকে আসা একজন অভিবাসী। পাশেই একটি আশ্রয়কেন্দ্রে বসবাস করতেন। তিনি সাইকেলে করে খাবার ডেলিভারি দেয়ার কাজ সবে শুরু করেছিলেন। নিহত এ অভিবাসীর মরদেহ স্বজনদের কাছে পাঠানোর জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে।

এদিকে পুলিশ মাহবুব আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণের পর তাকে ৩ কোটি ২১ লাখ টাকায় (তিন লাখ ডলার) জামিন মঞ্জুর করেন জামিন হয়েছে। অ্যাস্টোরিয়ায় পরিবারের সাথে বসবাস করতেন মাহবুব আলী।

সর্বশেষ পাওয়া সংবাদ