শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা
advertisement
আন্তর্জাতিক

নিউ ইয়র্কে বাংলাদেশি রেস্তোঁরায় দুর্বৃত্তের গুলি, আহত ১

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত অ্যাস্টোরিয়া এলাকার একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোঁরায় অতর্কিত ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় শনিবার (৩ জুন) দুপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন কর্মচারি গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

অ্যাস্টোরিয়ার ৩৬ এভিনিউতে অবস্থিত বৈশাখী নামের রেস্তোঁরায় সাব্বির নামে ঐ কর্মচারি তখন কর্মরত ছিলেন। দুর্বৃত্তরা অতর্কিত রেস্তোঁরায় ঢুকে তার পায়ে গুলি চালায় বলে জানা গেছে। তবে এখনও প্রকৃত ঘটনা জানা যায়নি। ঘটনার তদন্ত জন্য নিউ ইয়র্ক সিটি পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে। সিসিটিভি ক্যামেরায় পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই উক্ত ঘটনায় অ্যাস্টোরিয়া এলাকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ