শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

রাশিয়ার রকেট হামলায় এএফপি’র সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে এএফপি’র ভিডিও সাংবাদিক আরমান সল্ডিন নিহত হয়েছেন। চাসিভ ইয়ারের কাছে মঙ্গলবার এক রকেট হামলায় তিনি নিহত হন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপি’র সাংবাদিকরা এ কথা জানিয়েছেন।

গত কয়েকমাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের মূল কেন্দ্র বাখুমুতের কাছে বিকেল ৪টা ৩০ মিনিটে রকেটের আঘাতে সোল্ডিন নিহত হন। এএফপি’র এক দল সাংবাদিক ওই সময়ে ইউক্রেনের সৈন্যদের সঙ্গে ছিলেন। সে সময়ে সোল্ডিন (৩২) যেখানে শুয়ে ছিলেন তার কাছেই রকেট আঘাত হানলে তিনি প্রাণ হারান। তবে বাদবাকী সাংবাদিক অক্ষত রয়েছেন।

এএফপি চেয়ারম্যান ফেব্রিস ফ্রাইস বলেছেন, আরমানকে হারিয়ে পুরো সংস্থা বিধ্বস্ত।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সোল্ডিনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সাহসের প্রশংসা করেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতিতে সোল্ডিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কাছে চাসিভ ইয়ারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন।

তিনি বিশ্বকে সত্য জানাতে তার জীবন উৎসর্গ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সারাজেভোতে জন্ম নেয়া সোল্ডিন ফরাসী নাগরিক। এএফপি’র রোম ব্যুরোতে ২০১৫ সালে কাজ শুরু করেন। তিনি গত সেপ্টেম্বর থেকে ইউক্রেনে ছিলেন। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি পূর্ব ও দক্ষিণের যুদ্ধ ক্ষেত্রগুলোতে নিয়মিতই আসা যাওয়া করতেন।

সর্বশেষ পাওয়া সংবাদ