শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ভারতে সেতু থেকে পড়ে ২২ বাসযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (৯ মে) খারগোনে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

তিনি জানান, ৫০ জন আরোহী নিয়ে বাসটি ইন্দোর যাচ্ছিল। যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা এলাকায় পৌঁছালে সেতুর ওপর থেকে পড়ে যায় সেটি। দুর্ঘটনাকবলিতদের উদ্ধারে জরুরি সেবাকর্মীদের পাশাপাশি কাজ করছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চার লাখ, গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের চিকিৎসার খরচও রাজ্য সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া, নিহতদের পরিবারগুলোকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়।

এক টুইটে তারা জানিয়েছে, মধ্য প্রদেশের খারগোনে এলাকায় বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি করে। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ