শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৮ মে) দিনগত রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক ভবনে লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরার জানিয়েছে, গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের দাবি, দেশটির আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইসলামিক জিহাদ আন্দোলনের তিন সদস্যসহ নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১২ইসলামিক জিহাদ আন্দোলন জানিয়েছে, বিমান হামলায় তাদের তিন নেতা নিহত হয়েছেন। তারা হলেন, জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক ইজ আলদ্বীন।

অন্যদিকে, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্যে করে চালালো হামলায় ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সম্প্রতি ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি এক বন্দির মৃত্যুর পর উভয়পক্ষের মধ্যে হামলা চলছে। ইসরায়েলের ভূ-খণ্ডের দিকে রকেট ছোড়ার পরে ফিলিস্তিনে পাল্টা আক্রমণ চালাচ্ছে দেশটি।

সর্বশেষ পাওয়া সংবাদ