শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

বাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে একটি বাড়ির ওপর দেশটির বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন একজন। সোমবার (৮ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হনুমানগড় জেলার পিলিবাঙ্গার কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তরা জানায়, যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে রয়েছেন। কারণ ঘটনার সঙ্গে সঙ্গে তিনি প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে লাফ দেন।

এদিকে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কয়েকদিন আগে ভারত শাসিত জম্মু-কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেখানের কিশতওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ক্রুর আহত হওয়ার খবর পাওয়া যায়।

এর আগে ১৬ মার্চ মহড়া চলাকালীন অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ