শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

পেরুতে স্বর্ণখনিতে ভয়াবহ আগুন, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকার এক স্বর্ণ খনিতে আগুন লেগে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছে। রোববার কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা।

আরেকুইপা অঞ্চলে এস্পারেঞ্জা ওয়ান খনিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি পুলিশ ও পাবলিক প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে।

পাবলিক প্রসিকিউটর জিওভানি মাতোস বলেছেন, খনির ভেতরে ২৭টি লাশ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, খনির টানেলে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। নিহতরা এ সময়ে খনির একশ’ মিটার গভীরে ছিল।

উদ্ধারকারী দল মৃতদেহ সরানোর আগে খনির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

মাতোস বলেন, খনির ভেতরে কেউ বেঁচে আছে বলে জানা যায়নি। ভেতরে ঠিক কতোজন ছিল তাও নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ