মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

টেক্সাসে শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ব্যস্ত শপিং মলে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। স্থানীয় সময় শনিবার (৬ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ওই হামলার পেছনে বন্দুকধারী একাই রয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ।

টেক্সাসের অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে সংবাদ সম্মেলনে জানান, অ্যালেন প্রিমিয়াম আউটলেটস নামের শপিং মলটির বাইরে গুলি চালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হন।

অ্যালেন ফায়ার সার্ভিসের প্রধান জন বয়েড একই সংবাদ সম্মেলনে জানান, তার বিভাগের লোকজন গুলিতে আহত অন্তত ৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

অ্যালেন এলাকায় ১৬টি হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান মেডিকেল সিটি হেলথকেয়ার এক বিবৃতিতে জানায়, তাদের ট্রমা সেন্টারে আহত আটজনের চিকিৎসা চলছে, যাদের বয়স ৫ থেকে ৬১ বছর। গুলিতে আহতরা কেমন আছে, সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

কিছু ছবিতে দেখা যায়, শত শত মানুষ নীরবে শপিং মল থেকে বেরিয়ে আসছেন। মলটি ডালাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

সর্বশেষ পাওয়া সংবাদ