শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

করোনার জরুরি অবস্থা তুলে নিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রায় তিন বছর পর এই ঘোষণা দেওয়া হলো। মহামারি শেষ হওয়ার পথে এটিকে একটি বড় পদক্ষেপ বলছে সংস্থাটি।

শুক্রবার (৫ মে) এ ঘোষণা দেয় ডব্লিউএইচও। এতে জানানো হয়, এখন আর স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা দীর্ঘ করার প্রয়োজন নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, অত্যন্ত আশার কথা হলো যে, আমি বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করছি। তার মানে এই নয় যে, কোভিড বিশ্বব্যাপী স্বাস্থ্য হুমকি হিসেবে শেষ হয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা মহামারির কারণে ৬ দশমিক ৯ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতিকে ব্যাহত করেছে এটি। তবে এখন আর স্বাস্থ্য জরুরি অবস্থার প্রয়োজন নেই।

এর আগে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি ১৫তম বৈঠকে বসেছিল। এই কমিটি জনস্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা তুলে নেওয়ার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিলো ডব্লিউএইচও। সূত্র: বিবিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ