শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

সার্বিয়ায় পরপর দুদিন দুর্বৃত্তের হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : দুর্বৃত্তের হামলায় বিপর্যস্ত সার্বিয়া। বৃহস্পতিবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কাছে একটি শহরে হামলা চালায় এক সন্ত্রাসী। এ ঘটনায় এরই মধ্যেই মারা গেছে আটজন, গুরুতর আহত ১০ জন। এর আগে বুধবারে সার্বিয়ার একটি প্রাথমিক স্কুলে হামলা চালায় এক সপ্তম শ্রেণির পড়ুয়া। সেখানে মৃত্যু হয় আট শিশুর।

বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত শহর মাডেনোভাচ। জানা গেছে, বৃহস্পতিবার আচমকাই সেখানে গুলি চালাতে শুরু করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। চলন্ত গাড়ি থেকে বন্দুক চালাতে শুরু করে সে। জনবহুল এলাকায় লাগাতার গুলি চলার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় আটজনের। গাড়িতে চেপেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ী। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

গত বুধবারেই স্কুলে ঢুকে গুলি চালায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। গুলির মধ্যে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আট শিশুর। স্কুলের এক নিরাপত্তারক্ষীও গুলিতে প্রাণ হারান। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরও ছয় শিশু। জানা গেছে, বাবার বন্দুক নিয়েই স্কুলে ঢুকে তাণ্ডব চালায় ওই পড়ুয়া।

স্কুল চত্বর থেকেই আটক করা হয় সপ্তম শ্রেণির ওই পড়ুয়াকে। সে অবশ্য নিজেকে মানসিক রোগী বলে দাবি করে। মাথা ঠাণ্ডা করতেই গুলি চালিয়েছে বলেও দাবি করে। তবে প্রাথমিক তদন্তের পরে জানা গেছে, গত এক মাস ধরে এ হামলার ছক কষেছিল ওই পড়ুয়া। এমনকি কাদের খুন করা দরকার, তার তালিকাও বানিয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ