শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার ডারউইনে মো. ইশহাকুর রহমান সিফাত (২৩) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী দুর্বৃত্তের হামলায় মারাত্মক আহত হয়ে মারা গেছেন। বুধবার (৩ মে) মধ্যরাতে ওই শিক্ষার্থীর বাসায় ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে মারাত্মক আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রয়্যাল ডারউইন হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থী চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। গত কয়েক মাস আগে পড়াশোনা করতে অস্ট্রেলিয়ায় আসেন তিনি। সিফাত আরও তিনজন বাংলাদেশি ছাত্রসহ চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের কাছে মিলনারের ট্রোয়ার রোডের বাসায় বসবাস করতেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে নর্দান টেরিটরি পুলিশ এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন এবং তারা বলেন মেজর ক্রাইমস ইউনিটের গোয়েন্দারা এখন হত্যাকাণ্ড হিসেবে ঘটনাটি তদন্ত করছে।

বিবৃতিতে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ আনা হয়নি। এ বিষয়ে শুক্রবার সকালে পুলিশের সংবাদ সম্মেল করার কথা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নর্দার্ন টেরিটরি পুলিশের ডিটেকটিভ সিনিয়র সার্জেন্ট পল মরিসসি বলেন, ভিকটিমকে তার বিছানায় ‘মাথায় আঘাত’ পাওয়া অবস্থায় পাওয়া যায়।

এদিকে এ ঘটনায় চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৃহস্পতিবার মৌন মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারী এক ছাত্র জানায়, এ শিক্ষার্থী নিজের বাসায় ঘুমাচ্ছিলেন, সেটাও তার অপরাধ।

সর্বশেষ পাওয়া সংবাদ