মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

ইরান-সিরিয়ার কৌশলগত সহযোগিতা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : দামেস্ক সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দু’দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করেছেন। দু’দিনের সফরে বুধবার দামেস্কে পৌঁছেই প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট রাইসি।

সাক্ষাতে দু’দেশের জনগণের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যের মানুষের স্বার্থে একটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির ওপর দুই প্রেসিডেন্ট গুরুত্ব আরোপ করেন।

কৌশলগত সহযোগিতা চুক্তির পাশাপাশি বাণিজ্য, তেল ও জ্বালানি, ইঞ্জিনিয়ারিং, আবাসন, রেল, আকাশপথে যোগাযোগ, মুক্ত বাণিজ্য অঞ্চল, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং পরস্পরের দেশে জিয়ারতকারীদের যাতায়াতের সুবিধা করে দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ১৪টি সমঝোতা স্মারকে সই করেন রাইসি ও আসাদ।

এর আগে ইরানের প্রেসিডেন্ট একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে বুধবার দামেস্কে পৌঁছান। ২০১০ সালের পর এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্ট সিরিয়া সফর করলেন। ২০১০ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন।

ইরানের সড়ক পরিবহণমন্ত্রী এবং ইরান-সিরিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের সভাপতি মেহরদাদ বাজরপাশ স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলোকে গুরুত্ব ও সংখ্যার দিক থেকে ‘অভূতপূর্ব’ বলে জানিয়েছেন। এসব চুক্তি বাস্তবায়িত হলে ইরান ও সিরিয়ার মধ্যকার সহযোগিতা বহুগুণে বেড়ে যাবে।

বুধবারের আলোচনায় ইরান ও সিরিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেন সহজ করার লক্ষ্যে একটি যৌথ ব্যাংক প্রতিষ্ঠার উপায় নিয়েও কথা বলেন দু’দেশের কর্মকর্তারা।

এছাড়া ইরানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার এবং সিরিয়ায় অবস্থিত বিবি জয়নাব সালামুল্লাহি আলাইহার মাজার জিয়ারত করার সুযোগ করে দেওয়ার জন্য দু’দেশের মধ্যে একাধিক সাপ্তাহিক ফ্লাইট চালুর বিষয়েও সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ