শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

মাউন্ট এভারেস্টে মার্কিন পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মাউন্ট এভারেস্টে আরোহনকালে যুক্তরাষ্ট্রের এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট এক সংগঠক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

পাসাং শেরপা বলেন, জনাথন সুগারম্যান নামের ওই মার্কিন পর্বতারোহী অসুস্থ বোধ করতে শুরু করার পর ক্যাম্প-২ এ মারা যান। এরপর তার মরদেহ অন্যান্য আরোহীদের সঙ্গে ক্যাম্প-২ তে রাখা হয়।

বসন্ত মৌসুমে এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত রেকর্ড ৪৬৩ জনকে পর্বতারোহনের অনুমতি দেয় নেপাল।

এদিকে সুগারম্যানের মৃত্যুর পর সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মাউন্ট এভারেস্টে আরোহনকালে তার মৃত্যু হয়েছে। এ সময় তার পরিবার ও বন্ধুদের প্রতিও সমবেদনা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বসন্ত মৌসুম হচ্ছে মাউন্ট এভারেস্ট আরোহনের ক্ষেত্রে জনপ্রিয় সময়। কারণ মে মাসে পবর্তারহেরা এর সর্বোচ্চ স্থানে উঠতে চায়।

তবে তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়া ও রেকর্ড সংখ্যাক আরোহীর কারণে এ বছর উদ্বেগ বাড়ছে ব্যাপকভাবে। ধারণা করা হচ্ছে, সর্বোচ্চ স্থানে ভিড় বাড়বে।

সর্বশেষ পাওয়া সংবাদ