শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর সেখানে আগুন ধরে যায়। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানায়।

তাসের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে নভোরোসিয়েস্কের কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইলস্কি শোধনাগারে।

এর আগে বুধবার (৩ মে) রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের পশ্চিমে আরও একটি জ্বালানি ডিপোতে আগুন লাগে। এটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপের সংযোগকারী একটি সেতুর কাছে।

এদিকে বৃহস্পতিবার সকালের দিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে জাপোরিঝজিয়া ও ওডেসা বন্দরে।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্য ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার (৩ মে) রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়।

রুশ কর্মকর্তারা জানিয়েছে, এ ঘটনায় পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাছাড়া ক্রেমলিনের কোনো ভবনও ক্ষতিগ্রস্ত হয়নি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেমলিন এই পদক্ষেপকে একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিজয় দিবসকে সামনে রেখে প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ