শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শহরগুলোর মধ্যে অন্যতম হলো ইসলামাবাদ ও পেশোয়ার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পেশোয়ার, সোয়াত জেলা, উত্তর ওয়াজিরিস্তান ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১৮৭ কিলোমিটার।

চলতি বছরের মার্চে পাকিস্তানে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় নয়জন প্রাণ হারায়। আহত হয় ১৬০ জনের বেশি। ধসে পড়ে বেশ কিছু ভবন।

লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট, লাকি মারওয়াতসহ অন্যান্য এলাকায় ওই কম্পন অনুভূত হয়।

২০০৫ সালের অক্টোবরে খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও জম্মু-কাশ্মীরে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নারী-শিশুসহ মারা যায় অন্তত ১ লাখ মানুষ।

সর্বশেষ পাওয়া সংবাদ