মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

রুয়ান্ডায় বন্যায় মৃতের সংখ্যা ৯৫

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় গত কয়েকদিনে বন্যায় কমপক্ষে ৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল নতুন করে ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার রুয়ান্ডা সরকারের মুখপাত্র ইয়োলান্দে মাকোলো আল জাজিরাকে বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গত রাতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

অপরদিকে রুয়ান্ডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হেবিতেগেকো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বন্যা-ভূমিধসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে।

রুয়ান্ডার রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে বন্যা এবং ভূমিধসের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে বন্যার পানিতে বাড়ি-ঘর ভেসে গেছে।

গভর্নর ফ্রাঁসোয়া হেবিতেগেকো বলেন, সারারাত ভারি বৃষ্টি হয়েছে। এতে করে গোরোরেরো, রুবাভু, নিয়াবিহু, রুটসিরো এবং কারোঙ্গি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, তার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রুতসিরো জেলা। সেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিয়াবিহু জেলায় ১৯ জন এবং রুবাভু জেলায় ১৮ জন এবং গোরোরেরো জেলায় ১৮ জন প্রাণ হারিয়েছে।

গভর্নর বলেন, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। তিনি জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টি শুরু হয়। এদিকে ভারি বৃষ্টির কারণে সেবেয়া নদীর পানি উপচে পড়ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ