শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ ৫ মাসে ২০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত : হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বাখমুত শহরে গত ৫ মাসে রাশিয়ার ২০ হাজারের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। তাছাড়া, একই সময়ের মধ্যে আহত হয়েছেন ৮০ লাখ রাশিয়ান সেনা। আর নিহতদের মধ্যে অর্ধেকই ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সদস্য।

সোমবার (১ মে) গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গত বছর থেকেই দনবাস প্রদেশের বাখমুত শহরের দখলে নিতে লড়াই করছে রাশিয়া। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর এ বাখমুতেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু বর্তমানে মাত্র কয়েকশ বেসামরিক নাগরিক সেখানে রয়েছেন।

সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধক্ষেত্রে বাখমুতের জয় খুব বড় কোনো প্রভাব ফেলবে না। কিন্তু রাশিয়া কোনো এক অজানা কারণে প্রায় ১০ মাস ধরে এ শহরের পেছনেই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে।

এদিকে, ইউক্রেনের সেনারা বাখমুত থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশ অনুযায়ী তারা এখনো সেখানে আছেন। মূলত তারা এখন চাইছেন, যতটা সম্ভব রুশ বাহিনীর ক্ষতি করতে।

জন কিরবি বলেছেন, দনবাসের বাখমুতে রাশিয়ার অভিযান ব্যর্থ হয়েছে। রাশিয়া গুরুত্বপূর্ণ ও বৃহৎ অঞ্চল দখলে নিতে পারেনি। আমরা ধারণা করছি, রাশিয়ার প্রায় ১ লাখ সেনা হতাহত হয়েছেন। তাদের মধ্যে সরাসরি যুদ্ধে অংশ নেওয়া ২০ হাজার সেনা রয়েছেন। সূত্র: বিবিসি

সর্বশেষ পাওয়া সংবাদ